শ্রীমঙ্গলে করোনায় পৌর কাউন্সিলরের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন ৷
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের নিজ বাসায় তিনি মারা যান।
শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র এম এ করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন৷
কাউন্সিলর আব্দুল আহাদ বেশ কয়েকদিন যাবত থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। সোমবার রাতে তার করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে।
শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনার উপসর্গ থাকায় গত ২৩ মে আমরা উনার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠাই সেখান থেকে সোমবার রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। আক্রান্ত ব্যক্তির বাসা গতকাল রাতেই আমরা লকডাউন করে রেখেছি, প্রয়োজন অনুসারে আমরা উনার নিকট আত্মীয়দের নমুনা সংগ্রহ করবো।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যেহেতু মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন সেহেতু সংক্রমণ বিধি অনুসারে যথাযথ নিয়ম অনুসরণ করে তার জানাজা ও দাফন করা হবে ৷ জানাজা ও দাফন কাজের জন্য আমাদের আলাদা একটি টিম আছে সেই টিমের সদস্যরাই উনার জানাজা ও দাফনের ব্যবস্থা করবেন৷
এদিকে, সোমবার পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন যার মধ্যে দুজন সুস্থ হয়েছেন বাকি দশজনের মধ্যে আজ একজন মারা গেলেন এবং নয়জন এখনও হোম আইসোলেশনে আছেন ৷
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed