করোনায় সানবিমস স্কুলের অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন। আজ মঙ্গলবার ভোররাত তিনটার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অ্যাপেক্স ফুটওয়্যারের উপব্যবস্থাপনা পরিচালক আবদুল মোমেন ভূঁইয়া এ মৃত্যুর খবর জানান। তিনি বলেন, কয়েক দিন ধরে নিলুফার মঞ্জুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানা যায়, নিলুফার মঞ্জুরের নিউমোনিয়ার লক্ষণ দেখা গেলে কয়েক দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন।
নিলুফার মঞ্জুরের স্বামী অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সৈয়দ মঞ্জুর এলাহী ও নিলুফার মঞ্জুর দম্পতির দুই সন্তান। ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও মেয়ে মুনিজ মঞ্জুর পরিচালকের দায়িত্ব পালন করছেন।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed