Main Menu

এক রশিতে ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বৈশাখী নিউজ ডেস্ক : ঈদুল ফিতরের আগের দিন এক রশিতে ঝুলে আত্মহত্যা করলেন স্বামী ও স্ত্রী। রোববার (২৪ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে নিজ ঘরে তারা আত্মহত্যা করেন।

তারা হলেন, সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুরের সফিকুল ইলামের ছেলে সুমন (২৩) ও তার স্ত্রী তাজরিন (১৯)। সুমন পেশায় নির্মাণ শ্রমিক। গত ৫ মাস আগে তাদের বিয়ে হয়।

ইসলামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তুফানি আলী জানান, সুমন ও তাজরিন বিকেল থেকেই তাদের নিজ ঘরে অবস্থান করছিল।সন্ধ্যায় তারা ঘর থেকে বের না হলে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে। কিন্তু তাদের কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর এক রশিতে দু’জনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

বিষয়টি পুলিশকে জানালে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণেই তারা আত্মহত্যা করেছে।

Share





Related News

Comments are Closed