রাজশাহীতে করোনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীর মিশন হাসপাতালে এক পুলিশ সদস্য মারা গেছেন। শুক্রবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন (৫৭) নওগাঁর ওই পুলিশ সদস্য মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোশাররফ হোসেনের বাড়ি রাজশাহী মহানগরীর চণ্ডিপুর এলাকায়। তবে তিনি নওগাঁয় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনা সুজানগর এলাকায়। শুক্রবারই তিনি রামেক হাসপাতালে গিয়ে জানান, তার করোনা পজিটিভ। তিনি অসুস্থ। ভর্তি হতে চান।
এরপর তাকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এখন পরীক্ষার জন্য তার আবারো নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান রামেক হাসপাতালের এই কর্মকর্তা।
নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, মোশাররফ হোসেন নওগাঁর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত ছিলেন। গেল ১৮ মে থেকে ছুটিতে তিনি বাড়িতেই ছিলেন। ২১ মে বৃহস্পতিবার রামেক হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে তিনি শুনেছেন। এরপর হাসপাতালে ভর্তি হয়েছেন সেটিও শুনেছিলেন। তবে মৃত্যুর খবর মাত্র শুনলাম।
জানা যায়, মিশন হাসপাতালে মারা যাওয়া করোনা আক্রান্ত মোশারফ হোসেন রাজশাহী আরআরএফ (রেঞ্জ রিজার্ভ ফোর্স) সুবেদার পদমর্যাদার ছিলেন। অফিশিয়াল পদবী এসআই (সশস্ত্র)। তিনি ডেপুটেশনে নওগাঁয় কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। বৃহস্পতিবার পরীক্ষায় তিনি পজেটিভ প্রমাণিত হন।
এরপর তিনি আরও অসুস্থ হয়ে পড়লে শুক্রবার প্রথমে পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে আইসোলেশন ইউনিট মিশনারি খ্রিস্টান হাসপাতালে যান। বিকেল সাড়ে ৫টায় ভর্তি হন। রাত এগারটায় তিনি মারা যান। গত ১৭ মে তিনি নওগাঁ থেকে রাজশাহীর চন্ডিপুর ভাড়া বাসায় আসেন এবং সেখানে অবস্থান করছিলেন।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed