হবিগঞ্জে বাড়ি ফিরলেন করোনা জয়ী ১০ জন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি, স্বাস্থ্যকর্মী, সেবিকাসহ আরও ১০ জন করোনা জয় করে বাড়ি ফিরলেন। সোমবার (১৮ মে) বিকেল চারটায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে করোনা জয়করা রোগীদের ফুল ও ঝুড়ি ভরা ফল দিয়ে বিদায় দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ, সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন, আর এম ও ফাতেমা হক প্রমুখ।
এর আগে গত ১২ মে মঙ্গলবার উপজেলার তাউসি গ্রামের এক ফার্মেসি ব্যবসায়ী ও গোগাউড়া গ্রামের এক কৃষক ও ১৩ মে বুধবার চন্ডিছড়া চা বাগানের এক শ্রমিকের করোনা নেগেটিভ হিসেবে ছাড় পত্র দেওয়া হয়। এ নিয়ে চুনারুঘাটে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। আক্রান্ত হয়েছিলেন ২০ জন। মৃত্যু হয়েছে একজনের।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed