সিলেটে র্যাবের নতুন অধিনায়ক লে. কর্ণেল শরীফুল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট র্যাব-৯ এর নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেছেন লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম।
রবিবার (১৭ মে) তিনি সিলেটের নতুন অধিনায়ক হিসেবে যোগদান করেন বলে আজ সোমবার জানিয়েছে র্যাব।
সিলেটে যোগদান করার আগে তিনি ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে কর্মরত ছিলেন।
এমন তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন।
র্যাব-৯ এর নতুন অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম যাতে ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করতে পারে এই বিষয়ে সিলেটবাসীর কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. আসাদুজ্জামান র্যাব ফোর্সেস সদর দপ্তর (প্রশাসন ও অর্থ উইং) এ বদলি হন।
Related News
সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০Read More
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More



Comments are Closed