বাউল রণেশ ঠাকুরের ঘরে রহস্যজনক আগুন
সুনামগঞ্জ সংবাদদাতা: প্রখ্যাত বাউল শিল্পী রণেশ ঠাকুরের ঘরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল উজানধল গ্রামে নিজ বাড়িতে থেকে সঙ্গীত চর্চা করেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অন্যতম এই শিষ্য। রোববার মধ্যরাতে তার গানের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রণেশ ঠাকুরের অভিযোগ, দুর্বৃত্তরা রাতের আঁধারে আগুন লাগিয়ে পুরো ঘর ভস্মিভূত করে ফেলেছে। এতে বাধ্যযন্ত্রসহ তার সঙ্গীতচর্চার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানান, রোববার রাত দেড় টার দিকে বাউল শিল্পী রণেশ ঠাকুরের গানের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে যান। তবে এর ভিতরেই ঘরটি আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তপূর্বক আইনানুগব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed