Main Menu

করোনায় আক্রান্ত হলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার বিকেলে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ এসেছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়।

গত ১৪ মে জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো হয়েছিল। বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন তিনি। তার শরীরে এখনও কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি বলে জানা গেছে।

এদিকে রোববার পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম শফিকেরও করোনা পজিটিভ এসেছে।

Manual8 Ad Code

এর আগে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খান মো. নাজমস সোয়েব করোনায় আক্রান্ত হন। সভা করাসহ সরকারি বিভিন্ন র্কমকাণ্ডে তার সংস্পর্শে আসার কারণে জেলা প্রশাসনের সব কর্মকর্তাসহ ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

Manual5 Ad Code

মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, রোববার ২৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। ‘নিপসম’ থেকে ১৪ ও ১৫ মে’র পাঠানো নমুনার রিপোর্টে ৩৭ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার এবং তার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এস এম শফিক রয়েছেন। বর্তমানে জেলায় করোানা শনাক্তের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code