সিলেটে বসতঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকা থেকে রোকেয়া বেগম (৩৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোকেয়া বেগম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেচান গ্রামের আমির আলীর মেয়ে। তিনি বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন বাগবাড়ি নরসিংটিলা এলাকার ১৬৪ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর এ তথ্য নিশ্চিত করে জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
Related News
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখিRead More
সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশাRead More



Comments are Closed