Main Menu

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি সোনা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ কেজি সোনার বার পেয়েছে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজ।

Manual2 Ad Code

রোববার (১৯ জুলাই) যৌথ অভিযান চালিয়ে বড় এই সোনার চালানটি জব্দ করা হয়।

Manual1 Ad Code

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালান চক্র বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে সোনা পাচারের চেষ্টা করছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট পরিমাণ অন্তত ১৬ কেজি বলে জানা গেছে।

Manual2 Ad Code

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া চালানটির প্রকৃত মালিক, উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্র সম্পর্কে তদন্ত চলছে।

Manual5 Ad Code

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code