Main Menu

সিলেটে আরো ১৩ জন করোনা রোগি শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলায় নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১৭ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের রিপোর্ট পজিটিভ আসে। এনিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫৪ জন।

আক্রান্তদের মধ্যে বিশ্বনাথের চারজন, ফেঞ্চুগঞ্জের ১ জন এবং সিলেট সদরে ৮ জন রয়েছেন।এরমধ্যে একজন সরকারি কর্মকর্তা ও তার পরিবারের একাধিক সদস্য রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।তিনি বলেন, রোববার ওসমানীর ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৩ টি পজেটিভ আসে।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

সিলেট বিভাগের প্রথম রোগী হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মঈন শনাক্ত হন।

এরপর রোববার (১৭ মে) নতুন আরও ১৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪১৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ১২৯ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন।

এপর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস থেকে সুস্থ্য হয়েয়েছেন ৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন।

অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গেছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন।

Share





Related News

Comments are Closed