Main Menu

ভিসা আবেদনকারীদের জন্য কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা কমতে পারে এবং পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় তথ্যটি জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের নিজ দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস বা কনস্যুলেটেই ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা উচিত।

এতে আরও বলা হয়, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া কঠিন হতে পারে এবং এ ধরনের আবেদনের জন্য পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।

 

Share





Related News

Comments are Closed