জানি না ছেলে কবে আবার বাবাকে দেখবে: সানিয়া
বৈশাখী নিউজ ডেস্ক : আর দশজনের মতো করোনাভাইরাসের কারণে ভোগান্তিতে পড়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাও। একমাত্র ছেলেকে নিয়ে তিনি আছেন ভারতের হায়দরাবাদে। তার স্বামী পাকিস্তানি ক্রিকেটার আটকা পড়েছেন পাকিস্তানের শিয়ালকোটে।
ফেসবুক লাইভে সানিয়া বলেন, সে পাকিস্তানে আটকে গেছে, আমি ভারতে। এমন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন। কারণ আমাদের ছোট একটি সন্তান আছে। আমি জানি না কবে ইজহান (সানিয়া-শোয়েবের ছেলে) তার বাবাকে আবার দেখতে পাবে?
সানিয়া আরও বলেন, আমরা দুজনেই বেশ ইতিবাচক ও বাস্তবমুখী মানুষ। তার ৬৫ বছরের মা সেখানে আছে, তাই শোয়েবের সেখানে থাকাটা বেশি প্রয়োজন। এটাই আমাদের জন্য বেশি কল্যাণকর।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed