গাছের আম পাড়ায় প্রতিবন্ধী ব্যক্তিকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের আটঘর গ্রামে গাছ থেকে আম পাড়া নিয়ে চাচাতো ভাইয়ের হামলায় আহত বাক প্রতিবন্ধী এক ব্যক্তি রোববার (১৭ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার বিকেলে আটঘর গ্রামের বাক প্রতিবন্ধী সাদিকুর রহমান (৫০) তার চাচাতো ভাই ফখরুল খানের গাছের আম পাড়ার চেষ্টা করলে ফখরুল খান তাকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে লাঠির আঘাত সাদিকুরের মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেলে তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, আম পাড়া নিয়ে ঝগড়ার ঘটনাটি ঘটেছে একজন বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মধ্যে। মারা যাওয়া ব্যক্তি সাদিকুর রহমান একজন বাকপ্রতিবন্ধী। আর হামলাকারী ব্যক্তি ফখরুল খান মানসিক ভারসাম্যহীন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং আইনানুগ পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed