Main Menu

গোলাপগঞ্জে শিল্পী হত্যাকান্ডে জড়িতদের শাস্তি দাবি

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে গৃহবধু শিল্পী বেগম হত্যা মামলার প্রধান আসামী এনাম উদ্দিনের (৪৫) ফাঁসির দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুুুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) বিকেল ৪টায় বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘাস্থ বটরতল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় তাওহীদুর রহমান শাহ’র পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মুসলেহ উদ্দিন, বাঘা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সায়েম আহমদ, নিহতের ভাই ডাঃ আব্দুস সামাদ।

বক্তারা প্রধান আসামী এনাম উদ্দিনের ফাঁসি ও অবিলম্বে জড়িত সকল আসামীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, গত ১১ মে সোমবার দুপুর দেড়টার দিকে বাঘা ইউনিয়নের উত্তর মাঝের মহল্লার এনাম উদ্দিন দ্বিতীয় বিবাহ করার অনুমতি না দেওয়ায় স্ত্রী শিল্পী বেগমের গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার পর অভিযুক্ত স্বামী সহ ২জনকে গ্রেপ্তার করেছে।

Share





Related News

Comments are Closed