সিলেটে সাংবাদিকদের ছাত্রলীগ নেতার হুমকি, থানায় জিডি
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটে কর্মরত সাংবাদিকদের মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছেন এক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় এসএমপির কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৬৭৮) করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
সাধারণ ডায়েরি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) বিকাল ৫টা ৫০ মিনিটে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের ব্যাক্তিগত মোবাইলে ০১৭১১-৯৯৮৫৯৯ নাম্বার থেকে একটি কল আসে। ফোন করেই জনৈক ব্যাক্তি তাকে এবং তার সহকর্মী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।
এছাড়াও ওই ব্যক্তি অশ্লীল ভাষায় সাংবাদিকদের গালিগালাজ করেন এবং গণমাধ্যম নিয়ে কটুক্তিমুলক কথাবার্তা বলেন। সাংবাদিকদের পুলিশ ও প্রশাসনের দালাল বলেও গালিগালাজ করেন তিনি।
তার পরিচয় জানতে চাইলে ঐ ব্যক্তি নাম বলেন সাদিক এবং নিজেকে সিলেট ল’ কলেজ ছাত্রলীগ নেতা বলে পরিচয় দেন। ল’ কলেজ ছাত্রলীগ নিয়েও সাংবাদিকরা বেশী বাড়াবাড়ি করছেন বলে গালিগালাজ করতে থাকেন তিনি।
এমন হুমকির পর তিনি ও তার সহকর্মী সাংবাদিকরা নিরাপত্তার অভাববোধ করে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করেন শাহ্ দিদার আলম নবেল।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ল’ কলেজ ছাত্রলীগ নেতা সাদিক পূর্বে কলেজে চাঁদাবাজির ঘটনায় অধ্যক্ষ্যের দেয়া মামলায় আসামী ছিল। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিকRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More



Comments are Closed