Main Menu

আজ বিভিন্ন জেলায় আঘাত হানতে পারে ঝড়

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কয়েকদিন ধরে তাপদহের সঙ্গে চলছে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। গতকাল বৃহস্পতিবারও বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। সঙ্গে বজ্রপাত।

আজ শুক্রবারও দেশের বিভিন্ন জেলার ওপর বয়ে যেতে পারে কালবৈশাখীর তাণ্ডব। রংপুর, সিলেট, ঢাকা ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার (১৫ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Manual8 Ad Code

সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিদুৎ চমকানোসহ অস্থায়ীভাবে ঝড়ো বাতাস অথবা দমকা বাতাস বয়ে যেতে পারে।

Manual4 Ad Code

দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code