দক্ষিণ সুরমায় তেলের লরিতে বিস্ফোরণ, নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার কুচাইয়ে তেলের লরি বিস্ফোরণে ২জন নিহত ও ১জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কুচাইর মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ‘মা’ ইঞ্জিনিয়ারিংয়ের মালিক কমর উদ্দিন (৩৫) এবং তেলবাহী গাড়ির চালক মনির উদ্দিন (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ি (ঢাকা মেট্রো চ-৪১-০২০৯) ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় আগুন ধরে যায়। এতে দুইজন নিহত জন। আরেকজন গুরুতর আহত হন। আহতকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে সিলেট ফায়ার স্টেশনের কর্মকর্তা রায়হান চৌধুরীর নেতৃত্বে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান এবং মরদেহগুলো উদ্ধার করেন।
রায়হান চৌধুরী বলেন, গাড়ির ভেতরে মেরামত করতে গিয়ে ওয়েলডিংকালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনায় একজনের মরদেহ গাড়ির বাইরে ছিটকে পড়ে। আরেকজনের মরদেহ গাড়ির ভেতর থেকে বের করা হয়। এবং ঘটনাস্থল থেকে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত ব্যক্তির নাম কাওসার আহমদ। তিনি হাসপাতালের ৩য় তলার ১১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
ঘটনার বিষয়ে আহত কাওসার আহমদ জানান, ‘পদ্মা ওয়েল কোম্পানীর একটি লরি ওয়েল্ডিং করার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়। এসময় কমর উদ্দিন ও গাড়িচালক লরির ভেতরে ঢুকেন। তিনি লরির উপরে ছিলেন। হঠাৎ করে একটি বিকট শব্দ তিনি শুনতে পান ও আগুনের শিখা দেখতে পান।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘ঘটনাটি জানতে পেরেছি। পদ্মা ওয়েলের গাড়ি মেরামত করতে গিয়ে ওয়েলডিং করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া গাড়িতে গ্যাস জমেছিলো বলে ধারণা করা হচ্ছে।’
Related News
কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একRead More
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More



Comments are Closed