সাংবাদিক ফখরে আলম আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : দৈনিক কালের কণ্ঠের যশোর অফিসের বিশেষ প্রতিনিধি ফখরে আলম (৬০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাংবাদিক ফখরে আলম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফখরে আলম ১৯৬১ সালের ২১ জুন যশোরের চাঁচড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শামসুল হুদা। ১৯৯১ সালে আজকের কাগজের যশোর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি।
পরবর্তীতে ভোরের কাগজ, মানবজমিন, জনকণ্ঠ, আমাদের সময়, যায়যায়দিন পত্রিকায় কাজ করেছেন। তার ৩২টি বিভিন্ন ধরনের বই রয়েছে।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed