সিলেটের নতুন ডিআইজি মফিজ উদ্দিন আহমদ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদে পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের ডিআইজি, উপ-কমিশনার মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের এআইজি, মোহাম্মদ হারুন অর রশীদকে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি), ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের পুলিশ সুপার এবং মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে ফরিদপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এর আগে গত ৩ মে সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছিল।
Related News
সিলেট সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০Read More
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More



Comments are Closed