শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৩ মে) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নিতাই পদ হাজরা (৩৫), অজ্ঞাত নামা আরো এক ব্যক্তি (৪০) । আহত সিএনজি অটোরিক্সা চালক রুমেল মিয়া (৩০)।তার মধ্যে নিহত নিতাইপদ হাজরা ও আহত রুমেল মিয়ান মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দা। আর আরেক নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের লামুয়া এলাকায় মৌলভীবাজারগামী চালবাহী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-৪৪৬৯) শ্রীমঙ্গলগামী সিএনজি চালিত অটোরিকশাকে (মৌলভীবাজার-থ ১১৪৪২৬) ধাক্কা দিলে সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং ও দুইজন গুরুতর আহত হয়।
পরে চালকসহ দুইজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে যাত্রী আরেকজন মারা যায়। চালক রুমেলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই নিতাই পদ দাস হাজরার নামে একটি আইডি কার্ড পাওয়া যায়। এর পরেও আমরা নিশ্চিত হতে পারছি না এটি মৃত ব্যক্তিরই নাম কি না। এদিকে পিকআপের চালক দুর্ঘটনার পরে পালিয়ে যায় বলেও জানান তিনি।
Related News
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More



Comments are Closed