Main Menu

সিলেট আইসোলেশন সেন্টারে দুই জনের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। তারা হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি থাকলেও তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আজ বুধবার (১৩ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র দুইজনের মৃত্যু নিশ্চিত করে তিনি বলেন, মারা যাওয়া দুজন করোনা আক্রান্ত ছিলেন না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল।

তিনি জানান, ওই দুই ব্যক্তি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। গত রাতে (মঙ্গলবার দিবাগত রাত) তাদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। আজ বুধবার তারা মারা যান।

সুশান্ত কুমার মহাপাত্র জানান, মারা যাওয়া এক ব্যক্তির লিভারে এবং অন্যজনের ফুসফুসে সমস্যা ছিল। তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বর্তমানে হাসপাসালে ৩৫ জন ভর্তি আছেন এবং এদের মধ্যে ১৫ জন করোনাক্রান্ত বলেও জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed