কমলগঞ্জে সড়ক দুঘর্টনায় সরকারি কর্মকর্তা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে রবিন সিংহ (২৮) নামে এক সরকারি কর্মকর্তা মোটরসাইকেল দুঘর্টনায় নিহত হয়েছেন।
তিনি জুড়ি ভূমি অফিসের অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন ও তিলকপুর গ্রামের বজ্র কুমার সিংহের ছেলে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় কুলাউড়া উপজেলার পুশাইনগর এলাকায় একটি পিকআপ গাড়ি পিছন থেকে মোটরসাইকেল ধাক্কায় তিনি আহত হন।
পরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। রবিন সিংহ মাত্র ৯ দিন আগে বিয়ে করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) সড়ক দুঘর্টনায় নিহতের কথা স্বীকার করে বলেন, তিনি সিলেটে মারা গেছেন। মরদেহ ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হবে।
Related News
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More
মৌলভীবাজারে হঠাৎ সড়কে গরু, সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ছাদিক আহমদRead More



Comments are Closed