সুরমা নদীতে ডুবে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজিরবাজার এলাকায় সুরমা নদীতে গোসল করতে নেমে আব্দুল হাদী (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে নগরীর কুয়ারপার এলাকার আবদুল আজিজের ছেলে।
রোববার (১০ মে) বিকেল সাড়ে ৪ টায় কাজির বাজার ব্রিজ এলাকায় সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধারের পাশাপাশি আরেক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, বিকেলে সুরমা নদীতে গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে যায় দুই কিশোর। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। এরপর ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ূন কার্ণায়েন ও স্টেশন অফিসার যিশু তালুকদারের নেতৃত্বে ডুবুরি দল গিয়ে নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার করে। আর আরেক কিশোরকে স্থানীয়রা উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের স্টেশন অফিসার যিশু তালুকদার বলেন, নগরীর কাজীর বাজার ব্রিজ এলাকায় সুরমা নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে আমাদের ডুবুরি দল। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Related News
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধেRead More
সিলেটে ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed