বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে কথা কাটাকাটির জের ধরে উপজেলার দেওকলস ইউনিয়নের মটুকোনা গ্রামের জিলু মিয়ার পুত্র হেলাল আহমদ (৩৮) ও তার চাচাতো ভাই সুফি মিয়ার পুত্র আবু মিয়া (৪৮) এর মধ্যে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
এসময় হেলাল আহমদ‘সহ তার পক্ষের আহত হয়েছেন ৫জন। তারা হচ্ছেন হেলাল আহমদ (৩৮), তার পিতা জিলু মিয়া (৮২), বড় ভাই জয়নাল আহমদ (৬০), ছোট ভাই দুলাল আহমদ (৩০) ও বেলাল আহমদ (২১)।
এছাড়াও আবু মিয়াসহ তাদের পক্ষের আহত হয়েছেন- আবু মিয়া (৪৮) ও তার ভাতিজা সুয়েব আহমদ (২২)।
উভয় পক্ষের আহতদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জিলু মিয়া ও আবু মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed