সিলেটে আরো ৭ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে আরও ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪ জন ও ঢাকার ল্যাবে পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে পুরো বিভাগে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৭২ জন।
শনিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মোট ১৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪টি পজেটিভ আসে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পজেটিভ আসা ৪ জনের মধ্যে ৩ জন মৌলভীবাজারের ও একজন হবিগঞ্জের।
এদিকে, শনিবার ঢাকার ল্যাবে পরীক্ষা করানো সিলেটের গোলাপগঞ্জের একজনের রিপোর্ট পজেটিভ আসে।
গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী জানান, আক্রান্ত যুবক ঢাকায় বসবাস করতেন। যেখানে তিনি নিজ উদ্যোগে পরীক্ষা করেন। শুক্রবার (৮ মে) রাতে তার রিপোর্ট পজেটিভ আসে। শনিবার (৯ মে) দুপুর ২টায় তিনি কাগজপত্র নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন।
একইদিনে ঢাকার ল্যাবে পরীক্ষায় হবিগঞ্জের আরও দু’জনের করোনা শনাক্ত হয়। এই দুজনই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। আর ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ব্যক্তি নবীগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট ৯৩ জনের করোনা শনাক্ত হলো বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।
এ পর্যন্ত বিভাগের অন্য তিন জেলার মধ্যে সিলেটে ৮২ জন, সুনামগঞ্জে ৫৯ জন ও মৌলভীবাজারে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed