দেশে করোনাভাইরাসে আরো ১৩ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯৯ জন।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।
বিকেলে দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকায় ছয় জন, ঢাকা বিভাগে তিন জন এবং চট্টগ্রাম বিভাগে চার জন রয়েছেন।
আরও জানানো হয়, মৃতদের মধ্যে ছয় জন ষাটোর্ধ, চার জন ৫১-৬০ বছরের মধ্যে, দুই জন ৪১-৫০ বছরের মধ্যে এবং একজনের বয়স ১১-২০ এর মধ্যে। ১১-২০ বছরের মধ্যে মৃত ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ১৯৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৭০৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩০ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন এক হাজার ৯১০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭০৬ জনসহ দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪২৫ জনে দাঁড়াল।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১০৩ জন সুস্থ হয়েছেন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯১০ জন।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও শপিং সেন্টারের পর মসজিদ খুলে দিয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খোলার ক্ষেত্রে বেশকিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে।
তবে দেশের সবচেয়ে বড় দুই শপিং সেন্টার বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed