বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ইউজিসির ১৪ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে বেসরকারি বিশ্ববিদ্যালসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এর মধ্যে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে।
শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে অনলাইনে ক্লাস ও পরীক্ষা চালিয়ে যেতে পারবে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়- এমনটি জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জু্রি কমিশন (ইউজিসি)।
এজন্য বৃহস্পতিবার (৭ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দুটি প্রধান বিকল্প প্রস্তাবসহ মোট ১৪ দফা নির্দেশনা দিয়েছে ইউজিসি। ইউজিসি পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত কার্যালয় স্মারকের মাধ্যমে এসব নির্দেশনা দেওয়া হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান সেমিস্টার সম্পন্ন করার বিকল্প দুটি প্রস্তাব, অনলাইনে ক্লাস-পরীক্ষা চালানো, নতুন সেমিস্টারে শিক্ষার্থী ভর্তি এবং ১৪টি সাধারণ নির্দেশনা জারি করেছে ইউজিসি। করোনাভাইরাসের সংকটের মধ্যে বৃহস্পাতিবার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের জন্য এই নির্দেশনা জারি করা হলো।
গত ৩০ এপ্রিল অনলাইনে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে চলমান অচলাবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য একটি নির্দেশনা তৈরির দায়িত্ব দেয়া হয় ইউজিসিকে। সে আলোকে একটি নির্দেশনা তৈরি করে বৃহস্পতিবার দুপুরে তা ই-মেইলের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী চলমান সেমিস্টারের ক্লাস-পরীক্ষা অনলাইনে নিতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। অনলাইনে ক্লাস-পরীক্ষার ক্ষেত্রে তিনটি পদ্ধতির কথা উল্লেখ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এর যে কোনোটি অনুসরণের সুযোগ দেওয়া হয়েছে। তবে নতুন কোনো সেমিস্টারের কার্যক্রম আগামী জুলাইয়ের আগে শুরু করতে পারবে না বিশ্ববিদ্যালয়গুলো। আর ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে জুনে।
Related News
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশিতRead More



Comments are Closed