ট্রাকের ধাক্কায় পা হারালো ছেলে-মেয়েসহ বাবা
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় নিমিষেই তিনটি জীবনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। পা হারিয়েছেন ছেলে-মেয়েসহ বাবা।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এতে ছেলে আসিফ (১২) ও মেয়ে রওজাকে (৭) বাবা লিটন মন্ডল (৩৫) এর পা হারায়।
দুর্ঘটনার শিকার লিটন মন্ডল বগুড়ার শেরপুর ঘোষপাড়ার নবির মন্ডলের ছেলে। তার শেরপুরে সকাল বাজারে চায়ের দোকান রয়েছে বলে জানা গেছে।
এ নিয়ে আহত লিটন মন্ডলের স্বজনরা জানান, ছেলে আসিফ ও মেয়ে রওজা বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা নানাবাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তাদেরকে নিয়ে বাবা লিটন মন্ডল মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। এতে আহত তিন জনেরই ডান পা কেটে ফেলতে হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
তবে এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি রাস্তার পাশ দিয়েই যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
এ ব্যাপারে শাজাহানপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা জানান, আহতরা বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি (নারায়ণগঞ্জ-ড-০০৬৯) আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed