Main Menu

সিলেটে করোনা জয় করে বাড়ি ফিরলেন ৫ জন

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। কিন্তু এমন আতঙ্কের মধ্যেই সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

Manual8 Ad Code

বুধবার (৬ মে) বেলা পৌনে ১টার দিকে তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। এসময় ছাড়পত্র পাওয়াদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের কর্মকর্তারা।

Manual6 Ad Code

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ বুধবার দুপুরে এ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা পাঁচজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যাদের ডিসচার্জ করে দেওয়া হয়েছে এদের করোনাভাইরাসে আক্রান্তের পর থেকে তাদের কোনো শারীরিক সমস্যা ছিল না। তারা সুস্থই ছিলেন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সকল প্রটোকল আছে, সে অনুযায়ী আমরা তাদের রিলিজ করে দিয়েছি।

শামসুদ্দিন হাসপাতালে ১৯ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এদের মধ্যে ৫ জন পূর্ণ সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরে গেলেন। তাদের পরপর দুটি টেস্ট নেগেটিভ এসেছে। তারা সবাই পুরুষ। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান, উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

অপরদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২৫৭ জন। যাদের মধ্যে চিকিৎসক, নার্স থেকে শুরু করে প্রশাসনের অনেক কর্মকর্তাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় রয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসকও। এর মধ্যে সিলেটে ৭৭ জন, সুনামগঞ্জে ৫৭ জন, হবিগঞ্জে ৮৯ জন এবং মৌলভীবাজারে ৩৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।

Manual2 Ad Code

আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৯৯ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটে ১৯ জন, সুনামগঞ্জে ২৯ জন এবং হবিগঞ্জে ৫১ জন।

Manual3 Ad Code

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসে সিলেট বিভাগে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ৪৫ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। যার মধ্যে ১১ জন চিকিৎসক, সেবিকা (নার্স) ১১ জন ও হাসপাতালের স্টাফ রয়েছেন ২২ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code