Main Menu

দেশে করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৭৯০

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ৭৯০ জনের শরীরে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এসময়ে আরও তিনজনের মৃত্যুর মধ্য দিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮৬ জনে।

বুধবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৭৭১টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ৬ হাজার ২৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৭৯০ জনসহ দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৭১৯ জন।

নাসিমা সুলতানা আরও জানান, তিনি জানান, নতুন মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন মহিলা। এদের মধ্যে দুজন ষাটোর্ধ্ব বয়সী। একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। আর তিনজনের মধ্যে দুজন ঢাকার ও একজন ঢাকার বাইরের।

এদিতে মহামারি করোনাভাইরাসে বুধবার সকাল পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ৫৮ হাজার ৩০৬ জনে দাঁড়িয়েছে।

Manual7 Ad Code

নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও বিশ্বব্যাপী আক্রান্তদের মধ্যে বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ৯৮ শতাংশ।

Manual4 Ad Code

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে কোভিড-১৯ সংক্রমিত ২২ লাখ ২৬ হাজার ৫৬৭ জনের মধ্যে ২১ লাখ ১৭ হাজার ৩১৯ জন স্থির অবস্থায় রয়েছেন।

Manual2 Ad Code

এছাড়া, ৪৯ হাজার ২৪৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ২৬ হাজার ৭৯৭ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১২ লাখ ৪১ হাজার ৯২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code