সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ২৫৭, মৃত্যু ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে আজ বুধবার সকাল পর্যন্ত ২৫৭ জনের করোনা পজিটিভ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৭৭ জন, সুনামগঞ্জে ৫৭ জন, হবিগঞ্জে ৮৯ জন এবং মৌলভীবাজারে ৩৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৯৯ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটে ১৯ জন, সুনামগঞ্জে ২৯ জন এবং হবিগঞ্জে ৫১ জন।
সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে ২৭ এপ্রিল প্রথমবারের মতো দুই করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের বাড়ি সুনামগঞ্জ জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত ১৬৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। সম্প্রতি ঢাকা থেকে ১১৫ জনের রিপোর্টের ল্যাব আইডি না থাকায় বুধবারের রিপোর্টে এগুলো মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে ২৫৭ জন।
Related News
কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একRead More
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More



Comments are Closed