Main Menu

ডোমারে ১১১ পরিবারে খাদ্য সহায়তা প্রদান

Manual5 Ad Code

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুভার্বের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে নীলফামারীর ডোমারে বে-সরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র পরিচালিত আনন্দ স্কুলগুলোর অস্বচ্ছল শিক্ষাথীর অভিভাবকদের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে অবস্থিত নওদাবস মাটিয়া দাস আনন্দলোক বিদ্যালয় মাঠে ওই স্কুলের ১১১জন শিক্ষাথীর অভিভাবকদের মাঝে চাল ২০ কেজি, আলু ৫ কেজি, তেল ১ লিটার, ডাল ২ কেজি, লবন ২ কেজি, চিনি ১ কেজি, সুজি ১ কেজি, সাবান ৩টি, মাস্ক ২ পিছ ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এসময় বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, গণ উন্নয়ন কেন্দ্র ডোমার শাখার সিও সালাহ্ উদ্দিন, হিসাব সহকারী জিয়াউর রহমান,স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, শিক্ষক মাধবী রানী,প্রতিমা রায়, অন্ন্প্রসাদ বর্মন, নাহিদা আক্তার নিশি প্রমূখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code