দেশে ফিরতে না পেরে সিলেটি যুবকের আত্মহনন
বিশ্বনাথ প্রতিনিধি : লেবানন থেকে দেশে ফিরতে না পারার হতাশায় সিলেটের বিশ্বনাথের রাসেল মিয়া (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গোমরাগুল গ্রামের করিম আলীর উরফে গেদা মিয়ার পুত্র।
মঙ্গলবার (৫ মে) সকালে লেবাননের জুনি শহরের একটি ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে সেদেশের পুলিশ।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাসেল মিয়া প্রায় দুই মাস পূর্বে বাংলাদেশ থেকে লেবাননে পাড়ি জমান এবং সেখানে যাওয়ার সপ্তাহখানেক পরই তিনি দেশে ফিরতে উদগ্রীব হয়ে উঠেন। গত ২ মে রাতে নিখোঁজ হন তিনি। এরপর মঙ্গলবার সকালে একটি ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাসেল মিয়ার মরদেহ বর্তমানে লেবাননের স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল মিয়া লেবানন পৌঁছার সপ্তাহ খানেক পরই দেশে ফিরতে উদগ্রীব হয়ে উঠেন এবং মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তখন তাকে দেশে ফিরিয়ে আনতে দেশে থাকা আত্মীয়-স্বজনদের তিনি বার বার ফোন করে হুমকি দিয়ে বলেন, যদি তাকে দেশে ফিরিয়ে আনা না হয় তাহলে তিনি আত্মহত্যা করবেন। এমন পরিস্থিতিতে দেশে থাকা স্বজনেরা তাকে ফিরিয়ে আনার প্রস্তুতি নিতে থাকেন। কিন্ত বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাসের মহামারীর কারণে এই মূহুর্তে তাকে কোনভাবেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না। এতে হতাশাগ্রস্থ হয়েই আত্মহনন করেন রাসেল।
এক বছর বয়সী পুত্র সন্তানের জনক রাসেল মিয়া ইতিপূর্বে সৌদি আরব ও দুবাই গিয়ে সপ্তাহ খানেক পরই একইভাবে উদগ্রীব হয়ে দেশে ফিরে এসেছিলেন। এরপর পরিবারের সদস্যদের অনিচ্ছা থাকা সত্বেও তিনি লেবানন পাড়ি জমান।
Related News
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More
কানাডায় বাংলাদেশি নারীকে পাচার ও ধর্ষণ, দুই বাংলাদেশির কারাদণ্ড
প্রবাস ডেস্ক: কানাডায় এক বাংলাদেশি নারীকে মানবপাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছেন দেশটিরRead More



Comments are Closed