Main Menu

হাবিবুর রহমান মোল্লা এমপি মারা গেছেন

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) আলহাজ হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালেতার বয়স হয়েছিল ৮২ বছর।

Manual1 Ad Code

বুধবার (৬ মে) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা-৫ আসনের এ এমপি। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। তার মরদেহ বর্তমানে স্কয়ার হাসপাতালে রাখা আছে। এ তথ্য নিশ্চিত করেছেন তার পুত্রবধূ।

Manual6 Ad Code

তার জামাতা জামাল উদ্দিন জানান, হাবীবুর রহমান মোল্লা শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

এর আগে মঙ্গলবার (৫ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে। তবে এ গুজব নাকচ করে দেন তার ছেলে রায়হান জামিল রিপন।

১৯৪২ সালের ২৭ জানুয়ারি হাবিবুর রহমান মোল্লা জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা-৪ ও ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের তিন মেয়াদের সংসদ সদস্য।

হাবিবুর রহমানর মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

Manual2 Ad Code

২০০৮ সালের সাধারণ নির্বাচনে হাবিবুর রহমানর মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code