Main Menu

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ২,৫৮,৩০৬

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আজ বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩০৬ জনে।

Manual2 Ad Code

নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও বিশ্বব্যাপী আক্রান্তদের মধ্যে বর্তমানে স্থির অবস্থায় রয়েছেন ৯৮ শতাংশ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে কোভিড-১৯ সংক্রমিত ২২ লাখ ২৬ হাজার ৫৬৭ জনের মধ্যে ২১ লাখ ১৭ হাজার ৩১৯ জন স্থির অবস্থায় রয়েছেন।

Manual7 Ad Code

এছাড়া, ৪৯ হাজার ২৪৮ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

Manual3 Ad Code

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ২৬ হাজার ৭৯৭ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১২ লাখ ৪১ হাজার ৯২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code