Main Menu

সিলেটে আরও ১২ জন করোনা রোগি শনাক্ত

Manual6 Ad Code

বৈশঅখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে নতুন করে আরও ১২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১২ জনের করোনা শনাক্ত হয়।

Manual1 Ad Code

মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, মঙ্গলবার ওসমানীতে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ১২টি পজেটিভ আসে। এই ১২ জন সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জানিয়ে তিনি বলেন, শনাক্ত হওয়াদের বেশিরভাগই মৌলভীবাজারের। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৭ জনে।

এদিকে, হবিগঞ্জের সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, ওসমানীতে মঙ্গলবারের নমুনা পরীক্ষায় হবিগঞ্জে ১ জনের পজিটিভ সনাক্ত হয়েছে। আক্রান্ত কিশোরের বাড়ি নবীগঞ্জ উপজেলায়।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code