সিলেটে খাদ্যপণ্যের ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে খাদ্যপণ্য উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোগলাবাজার থানা এলাকায় অভিযান চালায় র্যাব।
অভিযানে সুমন ফুড প্রোডাক্টকে ৫০ হাজার টাকা, আনন্দ ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা ও স্বাদ এন্ড কোং লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের সংবাদমাধ্যম কর্মকর্তা ওবাইন জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০(ক) ধারা আনুযায়ী পণ্যের মান নিম্ন, অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ উত্তীর্ণ তারিখ না থাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে র্যাবের এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অংশ নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. ফখরুল ইসলাম।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed