সিলেটে আরও ৫ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরো ৫ স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই হাসপাতালের ৬ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
সোমবার তাদের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে বলে মঙ্গলবার রাতে নিশ্চিত করেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে তিনজন সেবিকা, একজন মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলোজি ও ইমেজিং) ও একজন অফিস সহায়ক (এমএলএসএস) যিনি স্ট্রেচার বিয়ারারের কাজে রয়েছেন।
তিনি আরও জানান, গত ২২ এপ্রিল রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের স্টোর কিপারের করোনা পজিটিভ আসার পরদিন হাসপাতালে কর্তব্যরত সকলের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরবর্তীতে ১০ দিন পর সোমবার রাতে তাদের ফলাফল পজিটিভ আসে। তবে তারা সকলেই ভালো আছেন বলে জানান এ চিকিৎসক।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের স্টোর কিপাররের করোনা পজিটিভ আসে। এর আগে গত দুই-তিন থেকে তার সর্দি-কাশি ও গলাব্যথা ছিল। পরে তার পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে তাদের সকলের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সেই ফলাফলে তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। বর্তমানে করোনা আক্রান্ত স্টোর কিপার সুস্থ্ আছেন।
Related News
সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে বড়Read More
সিকৃবিতে শুরু হয়েছে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলন
সিকৃবি সংবাদদাতা: টেকসই কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভরRead More



Comments are Closed