Main Menu

সিলেটে জাল টাকার নোটসহ যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট থেকে জাল টাকার নোটসহ এক জালিয়াতকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, সোমবার (৪ মে) বিকাল ৩টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কানাইঘাট থানা এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে উপজেলার সড়কের বাজার থেকে মো. লিটন মিয়া (৩২) নামে এক টাকা জালিয়াতকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় তার কাছ থেকে ১ লক্ষ ৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. লিটন মিয়া (৩২) গোলাপগঞ্জ উপজেলার উত্তর গোলাপনগর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। পরে তাকে জাল টাকার নোটসহ কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ -এর মিডিয়া অফিসার (এএসপি) ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই জাল টাকার কারবারিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিলেটে আর যেসব স্থানে জাল টাকার কারবারিরা ছড়িয়ে আছে তাদেরকেও গ্রেফতার করতে র‌্যাব-৯ এর অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed