সাংসদকে নিয়ে ফেসবুকে পোস্ট, সাংবাদিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধরমপাশা, জামালগঞ্জ) সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।
আটক সাংবাদিকের নাম মাহতাব উদ্দিন তালুকদার (৪০)। তিনি এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক।
সোমবার (৪ মে) দিবাগত রাত দুইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগে রাত ১২টার দিকে জেলার ধরমপাশা থানায় মাহতাব উদ্দিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলাটি করেন ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের উত্তরবীর গ্রামের বাসিন্দা বেনুয়ার হোসেন খান। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাংসদের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার সাংসদকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করে পোস্ট দিয়েছেন। এ ধরনের মিথ্যাচারে সাংসদের সম্মানহানি হয়েছে।
তবে মাহতাব উদ্দিন তালুকদারের ফেসবুকের পোস্ট সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে তার ফেসবুক আইডি হ্যাক করা হয়। তখন কে বা কারা তার আইডি ব্যবহার করে স্ট্যাটাস বা মেসেজ দিয়েছে তা তিনি জানেন না। রাত ১২টার দিকে দীর্ঘ ৬ ঘন্টা পর তিনি তার ফেসবুক আইডি পুনরুদ্ধার করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed