সিলেটে আরও ৫ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে নতুন করে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৫ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩জন, মৌলভীবাজারের ১জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেছেন, সোমবার ওসমানীর ল্যাবে ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫টি পজেটিভ আসে।
এরআগে একইদিনে ঢাকায় নমুনা পরীক্ষায় হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল আহসানের করোনা শনাক্ত হয়।
ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় হবিগঞ্জ সদর উপজেলার এক নারীর করোনাভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হয়োেছে ৭৬ জনের। মারা গেছেন ১ জন।
সবমিলিয়ে সিলেট বিভাগে মোট ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৪ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed