জকিগঞ্জে সাংবাদিকের দোকানে চুরি
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালের মোবাইল ব্যাংকিং ও স্টেশনারী দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
রবিবার (৩ মে) রাতে পৌরশহরের জননী এন্টার প্রাইজে এ চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের আসামী করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন শ্রীকান্ত পাল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শ্রীকান্ত পালের জননী এন্টার প্রাইজ দোকান ঘরের চালের টিন খুলে ছাদ ভেঙ্গে দোকানে ঢুকে নগদ ৪০ হাজার টাকা, ৪টি মোবাইল সেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসামীদেরকে দ্রত গ্রেফতারের আশ্বাস দিয়েছে।
এদিকে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকরা ক্ষোভ ও নিন্দা জানিয়ে লুন্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed