হবিগঞ্জের ডিসি করোনাভাইরাসে আক্রান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল আহসান। সোমবার নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। জেলা প্রশাসক নিজেই এ তথ্য জানান।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা একেএম মোস্তাফিজুর রহমানও এমনটি জানিয়েছেন।
সিলেট বিভাগের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি হবিগঞ্জে। এই জেলার বেশ কয়েকজন প্রশাসন কর্মকর্তা, চিকিৎসক ও নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এরআগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)সহ জেলা প্রশাসনের ৩ জন নির্বাহীম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হন।
এবার খোদ জেলা প্রশাসক এই ভাইরাসে আক্রান্ত হলেন। কামরুল আহসানই দেশের প্রথম জেলা প্রশাসক যিনি করোনায় আক্রান্ত হলেন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed