কমলগঞ্জে সোনালী ব্যাংকের দুজন করোনায় আক্রান্ত
এম এ ওয়াহিদ রুলু: মৌলভীবাজারের কমলগঞ্জে এই প্রথম দুজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের কমলগঞ্জ শাখার ক্যাশিয়ার ও আনসার সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: তৌহিদ আহমদ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্যাশিয়ার শরিফুল ইসলামের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায় এবং আনসার সদস্য ইমরান হাবিবের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। তারা দুজনই কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে ভাড়া বাসায় থাকতেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত দুইজনের বাসা লকডাউন করা হয়েছে। সাথে সাথে এলাকাবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখাটি এ কারণে আপাতত বন্ধ রাখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।
সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখা পরিচালক আব্দুল কাইয়ুম জানান, আনসার সদস্য ইমরান গত সপ্তাহে তার মায়ের অসুস্থতার খবর পেয়ে হবিগঞ্জে দেখতে যান, ফিরে আসলে ক্যাশিয়ার শরিফুল ও ইমরান দু’জনে নিজে থেকে নমুনা দিয়ে আসেন। আজকে তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, কমলগঞ্জ থেকে এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করা হয়েছিল তার সবগুলোর ফলাফল নেগেটিভ ছিল। শুক্রবার বেলা সাড়ে ৩টায় মৌলভীবাজারের সিভিল সার্জন তাকে জানিয়েছেন নতুন ফলাফলে সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখায় কর্মরত দুইজনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সাথে সাথে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। তবে তারা কিভাবে আক্রান্ত হয়েছেন প্রাথমিকভাবে তা জানা যায়নি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, তিনি সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে ঘটনাটি নিশ্চিত হয়েছেন। তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও থানার পুলিশ কর্মকর্তাসহ পুলিশের একটি দল নিয়ে করোনা আক্রান্ত দুইজনের বাসা লকডাইন করেছেন। সাথে সাথে এলাকাবাসীকে সামাজিক দূরত্ব বজায় রেখে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: তৌহিদ আহমদ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার (১ মে ) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে ২ জন পুলিশ সদস্য ও আনসার রয়েছেন। নতুন শনাক্ত হওয়া ৫ জনের মধ্যে কমলগঞ্জের ২ জন, শ্রীমঙ্গলে ১ জন, জুড়ীর ২ জন বলে জানা গেছে।
আইইডিসিআর ও মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী এ নিয়ে মৌলভীবাজার জেলায় ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed