দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে বকুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামের সত্তার মিয়ার ছেলে।
শুক্রবার (১ মে) বিকেল ৫ টায় দিকে নাচনী গ্রামের সাবেক মেম্বার রিয়াজ মিয়া ও আব্দুল জলিল গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বকুল নিহত হন।
এদিকে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৪ জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
দিরাই থানার ওসি কেম এম নজরুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত সন্দেহে রিয়াজ মেম্বারসহ চারজনকে আটক করা হয়েছে। আর নিহত যুবকের মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed