জুড়ীতে ভ্রাম্যমান আদালতে ৭ জনকে জরিমানা
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে সাত জনকে সড়ক পরিবহন আইনের দুটি ধারায় জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক।
এসময় উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।
অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৪/৬৬ ধারায় পশ্চিম বড়ধামাই গ্রামের আতিকুর রহমান, বড়ধামাই গ্রামের মাসুক আহমদ, সিদ্দিকুর রহমান, জাঙ্গিরাই গ্রামের রুহেল আহমদ, পূর্ব শিলুয়া গ্রামের আলমাছ উদ্দিন, আমতৈল গ্রামের সাকির আহমদ সহ প্রত্যেককে ১ হাজার টাকা করে ৬ হাজার টাকা এবং দূর্গাপুর গ্রামের জবরুল ইসলামকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১৬/৭২ ধারায় ৫শত টাকা সহ ৬ হাজার ৫শত টাক জরিমানা করে তা আদায় করা হয়।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed