Main Menu

দুবাইয়ে করোনায় বিশ্বনাথের যুবকের মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুবাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার এক যুবক। তার নাম রফিক আলী (২৫)। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

করোনায় আক্রান্ত হয়ে টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (২৯ এপ্রিল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই বাবুল মিয়া কান্নাজড়িত কন্ঠে জানান, ৯ মাস পূর্বে ভ্রমণ ভিসায় দুবাই যান রফিক আলী। তিনি একটি ফার্মে কাজ করতেন। কিছুদিন আগে করোনার উপসর্গ দেখা দিলে তাকে কর্মস্থল থেকে বের করে দেয়া হয়। পরিবারের কথা চিন্তা করে অন্যত্র কাজ নেন তিনি। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার বিকালে তার মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed