Main Menu

জুড়ীতে মানবিক সহায়তা প্রদান করলেন প্রবাসীরা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ করোনা ভাইরাসের কারনে সারা দেশের ন্যায় কর্মহীন হয়ে পড়েছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার অসংখ্য মানুষ। নিন্মবৃত্ত মানুষের মত অসহায়ত্বে ভোগছেন মধ্যবিত্ত মানুষেরাও। এ অবস্থায় সরকারের পাশাপাশি উপজেলার বিভিন্ন ব্যক্তি, সংগঠন, প্রবাসীরা নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে দাড়িয়েছেন।

আমেরিকায় বসবাসরত জুড়ীর কিছু মানবিক প্রবাসীদের সমন্বয়ে গঠিত “জুড়ী সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব ইউএসএ ইনক” এর পক্ষ থেকে নগদ ৩ লক্ষ ৩৪ হাজার টাকা উপজেলার ৩শত ৩৪টি পরিবারে এক হাজার টাকা করে বিতরন করা হয়েছে।

এদিকে ফ্রান্স প্রবাসী ওবায়দুল ইসলাম রুহেল এর উদ্দ্যোগে ৯শত পরিবারের মাঝে সবজি (১ কেজি ঢেঁড়স, ১ কেজি টমেটো, ১ কেজি আলু, ১টি বাঁধাকপি) বিতরন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed