Main Menu

জুড়ীতে রোজা রেখে কৃষকের ধান কেটে দিল তরুণরা

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ীতে রোজা রেখে এক কৃষকের ধান কেটে দিয়েছে তরুণরা। বুধবার সকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে একদল তরুণ উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইসমাইল মিয়ার ষাট শতক জমির ধান কেটে বাড়ীতে পৌঁছে দিয়েছে।

জানা যায়, শ্রমিক সংকটের কারনে ইসমাইল মিয়া তাঁর জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি স্থানীয় এক তরুণের মাধ্যমে জাকির হোসাইন জানতে পারেন। পরে তিনি স্থানীয় তরুণদের সাথে নিয়ে ঐ কৃষকের ধান কেটে দেন।

কৃষক ইসমাইল মিয়া জানান, একদিকে করোনা ভাইরাসের কারনে পর্যাপ্ত শ্রমিক পাওয়া যাচ্ছে না। অন্যদিকে অতি বৃষ্টির কারণে ধান ঘরে তুলতে না পারার শংকায় ছিলেন। স্থানীয় তরুণরা ধান কেটে দেওয়ায় তিনি খুশি।

এস এম জাকির হোসাইন বলেন, এর আগে আমরা আরো কয়েকজন কৃষকের ধান কেটে বাড়ীতে পৌঁছে দিয়েছি। এভাবে কৃষকের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed